খুলনায় কোম্পানি প্রতিনিধিকে গুলি করে ল্যাপটপ ছিনতাই

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

খুলনা নগরীতে সালমান (২৩) নামে এক কোম্পানির বিক্রয়কর্মীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় খুলনা সদর থানার ওসি মো: লোকমান হোসেন রিপনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, ‘কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’ এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ