বিডি গ্লোবাল ডেস্ক,
বান্দরবানের লামায় মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল, পৌর যুবদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাবেদ রেজার নির্দেশনায় আয়োজিত র্যালিতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে বান্দরবান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ বিন ওমর, জেলা যুবদলের সহসভাপতি কাশেম, জেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত রাশেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে। এ,আর
