আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর থেকে আটক ৩

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কফি শপে জুয়া বিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিপুল উদ্দিনের কফি শপে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই কফি শপে অভিযান চালায়।

এ সময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।

পুলিশ জানায়, অভিযানে জব্দ তালিকা অনুযায়ী তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম ও চারটি এটিএম কার্ড উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা (নম্বর-৮) হয়েছে।

মামলায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ,আর