বিডি গ্লোবাল ডেস্ক,
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৬০ সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) একাধিক বিওপি এসব অভিযান পরিচালনা করে।
রোববার (২৬ অক্টোবর) মঈনপুর, সালদানদী ও শংকুচাইল বিওপির বিজিবি সদস্যদের পৃথক অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।
৬০ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য প্রবেশ বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
