পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরাফ বাবু (২) ও আশরাফুল ইসলামের শিশুকন্যা মিশকাতুল জান্নাত (২)। আরাফ ও মিশকাতুল আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আরাফ বাবু ও তার আপন চাচাতো বোন মিশকাতুল জান্নাত আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলছিল। এ সময় সকলের অগোচরে তারা দু’জন পাশের পুকুরের পানিতে পড়ে যায়। ঘণ্টাখানেক পর শিশু দু’টির মা উঠানে এসে অন্য শিশুরা খেলাধুলা করলেও তাদের ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেন।

পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফিরোজ কবির প্রধান। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ