কুমারখালীতে জামায়াতের শোডাউন

প্রতিবেদন:

·

, , , , ,

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খোকন মোড়স্থ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখর শোডাউনটি শহর প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান মিঞা, সাবেক আমির আফতাব উদ্দিন, পৌর আমির ডা. গোলাম মোস্তফা এবং মেয়র পদপ্রার্থী ও সাবেক পৌর আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।

Read this report in English · ইংরেজি সংস্করণ