ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে ‘হামজা ব্রাদার্স’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ত বে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেট এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হত।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও বাস থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
