যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় জানানো হয় চৌগাছার ৫১ টি পুজামন্ডপের প্রতিটি মন্ডপে কঠোর ভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। আরো জানানো হয় এ বছর পুলিশের সাইবার টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে ব্যাপক ভূমিকা রাখবে। সভায় আরো উপস্থিত ছিলেন চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা শিকদার নুরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ, চৌগাছা সরকারি কলেজের আব্দুল হামিদ কেনেডি,দূর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান ও সাংবাদিক নেতারা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
