যশোরের চৌগাছায় জাময়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ নভেম্বর) সকালে শহরের কামিল মাদ্রাসা হলরুমে জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে শহরের কামিল মাদ্রাসা হলরুমে সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান,
বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, , উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস , সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, মাওলানা শামসুর রহমান, তুহিনুর রহমান সর্দার , মাওলানা শাহআলম,মাওলানা আজাদ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মী অংশ গ্রহন করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
