জাতীয়

  • জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

    জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

    দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার বলেছেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে সব ধরনের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যই একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি।

    সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কে. এম. সালজার হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে কবি আবদুল হাই শিকদার দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ব্যক্তিগত, রাজনৈতিক ও দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিএর সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসেন, সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আব্দুল মান্নান, ডিবিএর চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক সচিব কাজী আখতার হোসেন।

    সভাপতির বক্তব্যে উপাচার্য দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করার আহ্বান জানান।

    আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

    চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের নাম ঘোষণা করেন। এই অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন।



    মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

    সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতার ক্রমানুসারে যেকোনো সদস্য সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পালন করেন।

    (সুত্র: ঢাকা মেইল)

  • এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে এই রিট করা হয়।

    বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

    এনসিপির এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ হওয়ায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

    তিনি বলেন, এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।

    হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট এ রিট আবেদন করেন। এতে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা, হান্নান মাসউদের এমপি পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়।

  • হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

    বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

    এনসিপির এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ হওয়ায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

    তিনি বলেন, এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।

    হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট এ রিট আবেদন করেন। এতে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা, হান্নান মাসউদের এমপি পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়।

  • গঙ্গা চুক্তি, সার সংকট ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার নোটিশ বিরোধীদের

    গঙ্গা চুক্তি, সার সংকট ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার নোটিশ বিরোধীদের

    গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, সার সংকট ও ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।

    গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় নোটিশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মীর আহমদ বিন কাশেম আরমান। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন নিয়ে একই ধারায় নোটিশ দিয়েছেন দলটির আরেক সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন।

    সার সংকট নিয়ে আলোচনার জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধী জোটের পাঁচজন সংসদ সদস্য। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও একই ধারায় নোটিশ দিয়েছে বিরোধী দল। এ ছাড়া ৬৮ ধারায় আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান।

    প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সংসদে আলোচনা। এ বিষয়ে প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমদ বিন কাশেম আরমান।

    আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের পানির নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চেয়েছে বিরোধী দল। ১৪৭ ধারায় দেওয়া নোটিশ গৃহীত হলে সংসদে এ বিষয়ে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণ করবেন স্পিকার।

    এদিকে ৬৮ ধারায় আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রয়োজনীয় সার পেতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষাপটে সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

    এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়েও সংসদে আলোচনা চেয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম। এ বিষয়ে তিনি সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

    ৬৮ ধারায় কোনো প্রস্তাব গৃহীত হলে সাধারণত সংসদে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।

  • জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি

    জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি

    জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপি। তবে দলটি জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ছে না। সংসদেও একসঙ্গে থাকবে। গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে জোটের কর্মসূচিতে থাকবে এনসিপি। নিজস্ব পরিচয় এবং স্বাতন্ত্র্য অবস্থান তৈরিতে অন্যান্য ইস্যুতে দলীয় কর্মসূচি নিয়ে সরব থাকবে দলটি।

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলের অন্য শরিকরাও চাপে রেখেছে জামায়াতকে। তারা জোট চাইছে স্থানীয় নির্বাচনে। তবে জামায়াত এককভাবে স্থানীয় নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্তেই অটল রয়েছে।
    দলগুলোর নেতারা এবং বিভিন্ন সূত্র এসব তথ্য জানিয়েছে।

    ১১ দলের শরিকদের এমন অবস্থানের কারণে সামাজিক মাধ্যমে দলগুলোর কর্মী-সমর্থকদের মধ্যে কথার লড়াই চলছে। জামায়াত ও এনসিপির কনিষ্ঠ নেতারা পরস্পরের সমালোচনা করছেন। যদিও জ্যেষ্ঠ নেতারা বলেছেন, সামাজিক মাধ্যমের কথার গুরুত্ব নেই জোটের রাজনীতিতে।

    গত সংসদ নির্বাচনের আগে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাপগা, বিডিপি এবং খেলাফত আন্দোলন মিলে আটদলীয় সমঝোতা করে। তাদের দাবি ছিল, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং সংস্কার। পরে এই সমঝোতা রূপ নেয় নির্বাচনী জোটে। এতে যুক্ত হয় এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। তবে আসন সমঝোতা না হওয়ায় গত জানুয়ারিতে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন। এরপর জোটটি ১১ দলীয় ঐক্য নামে নির্বাচনে অংশ নেয়।

    নির্বাচনের পর গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে দলগুলো ঐক্যবদ্ধ থাকায় রূপ নেয় রাজনৈতিক জোটে। তেল-গ্যাস সংকটসহ বিভিন্ন ইস্যুতে জোটবদ্ধ কর্মসূচি শুরু করে তারা। ভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করে। তবে এতে গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে গত জুলাইয়ে জোট ছাড়ে খেলাফত মজলিস।

    গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং গত ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করেছে ১১ দল। প্রথম দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষস্থানীয় সব নেতা অংশ নেন। তবে খুলনার লংমার্চে তারা যাননি। শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। লংমার্চের সমাবেশে ভাষণে তিনি জামায়াতের সমালোচনা করেন।

    জোটে থাকছে এনসিপি, তবে দলে সক্রিয়তায় গুরুত্ব
    বর্তমানে গুঞ্জন সৃষ্টি হয়েছে, এনসিপি থাকছে না জামায়াত জোটে। তবে তা নাকচ করেছেন নাহিদ ইসলাম। তিনি সমকালকে বলেছেন, ১১ দলীয় ঐক্য থাকছে। এনসিপিও জোটে আছে। সংস্কারের প্রশ্নে জোটবদ্ধ আন্দোলনে এনসিপির অংশগ্রহণ ছিল, আছে, থাকবে। অন্যান্য ইস্যুতে এনসিপি দলীয় কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে।

    বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমকালকে বলেছেন, সংসদেও জামায়াত-এনসিপির জোট আছে, থাকবে।

    এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, জোটে থাকার কারণে তাদের দল জামায়াতনির্ভর হিসেবে পরিচিতি পাচ্ছে। জোটের কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী থাকেন। এনসিপি নেতারা শুধু বক্তৃতা করেন। এতে নিজস্ব রাজনীতির মাঠ তৈরি হচ্ছে না। দলের কর্মী চাঙ্গা হচ্ছেন না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে এনসিপি নিজস্ব কর্মী নিয়ে সক্রিয় হয়েছে। লংমার্চের আগের দিন দলের আয়োজনে দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে, যা নির্বাচনের পর এনসিপির সবচেয়ে বড় কর্মসূচি ছিল। লংমার্চের পরদিন যুব সম্মেলন এবং মিছিল করেছে। নিজস্ব কর্মসূচিতে নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছেন।

    এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, কর্মীদের এই বার্তা দেওয়া হচ্ছে– জামায়াত বা অন্য কোনো দলের ভরসায় রাজনীতি করা যাবে না। এনসিপির নিজস্ব আদর্শের পরিচয় এবং অবস্থান তৈরি করতে হবে।
    আরেকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, বিএনপি ক্রমাগত প্রচার চালাচ্ছে এনসিপি জামায়াতে বিলীন হয়ে যাচ্ছে। একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতের আদর্শই এনসিপির আদর্শ– অব্যাহত এই প্রচারের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে দল নিয়ে। কর্মীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও নিজস্ব কর্মসূচি নিয়ে সরব থাকবে এনসিপি।

    এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অবদান, জোটের কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে আবারও কথার লড়াইয়ে জড়িয়েছে জামায়াত-এনসিপির সমর্থকরা। কওমি ঘরনার অন্য দলগুলোর সমর্থকরা সমালোচনা করছে জামায়াতের। ইসলামী দলগুলোর নেতারা টকশো, পডকাস্টে একে অন্যের বিরুদ্ধে বলছেন।

    ১১ দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেছেন, ফেসবুক বা সামাজিক মাধ্যমে কী হচ্ছে, তা দেখে রাজনীতি হয় না। জোট ভাঙছে না। এগুলো সরকারের প্রযোজিত অপপ্রচার মাত্র। জোটের লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকেও সব দল একমত হয়েছে– ঐক্য মজবুত করা হবে। তবে শরিক দলগুলো যার যার কর্মসূচি নিয়ে আগের চেয়ে সক্রিয় হবে। এতে অসুবিধা নেই, বরং ভালো।

    স্থানীয় সরকার নিয়ে টানাপোড়েন
    নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী ১১ জানুয়ারি থেকে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে সারাদেশে সাড়ে চার হাজার ইউনিয়নের নির্বাচন হবে। সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন কবে হবে, তা নিশ্চিত নয়। এরই মধ্যে জামায়াত সমর্থিত প্রার্থীরা মাঠে নেমে গেছেন। আগামী এক বছরেও নির্বাচন হবে কিনা– নিশ্চয়তা না থাকলেও দলটির নেতারা গণসংযোগ শুরু করেছেন। এনসিপিও শতাধিক উপজেলা ও পৌরসভায় দল-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে। ছয়টি সিটি করপোরেশনে দল-সমর্থিত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে।

    জামায়াতের ঘোর বিরোধী হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সাতটি দল স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এতে জামায়াত জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রয়েছে। ১১ দল থেকে কয়েক মাস আগে বেরিয়ে যাওয়া খেলাফত মজলিসও রয়েছে হেফাজতের উদ্যোগে জোট গঠনের প্রক্রিয়ায়।

    হেফাজত দেওবন্দি আদর্শের অনুসারী দলগুলোকে ঐক্যবদ্ধ করছে, এই ধারার ভোটকে একসঙ্গে আনতে। তবে জামায়াত বলছে, স্থানীয় নির্বাচনে ডানপন্থিদের ভোট ভাগ করতে বিএনপি হেফাজতকে দিয়ে এই জোট করাচ্ছে। দেওবন্দি ধারার দলগুলোর বিশ্লেষণ হলো, স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার চেয়ে যে কোনো জোটে থাকা লাভজনক। জামায়াত স্থানীয় নির্বাচনে জোট না করলে তারা কওমির দলগুলোর জোটে চলে যাবে।

    তবে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ সমকালকে বলেছেন, স্থানীয় নির্বাচনে জোট হবে না। অতীতেও কেন্দ্রীয়ভাবে জোট হয়নি। এবারও হবে না। স্থানীয় পর্যায়ে সমঝোতা হতে পারে। ১১ দলের শরিকরা জেলা বা উপজেলা পর্যায়ে নিজেরা বসে কোনো ইউনিয়নে বা পৌরসভায় একক প্রার্থী দিতে সমঝোতা করতে পারেন; কেন্দ্রীয়ভাবে বাধা থাকবে না। এই বার্তা জোটের সব শরিককে দেওয়া হয়েছে।

    এনসিপি নেতা আখতার হোসেন সমকালকে বলেছেন, তাদের দল এককভাবেই স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত আগেই নিয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

    তবে জোট সূত্র জানিয়েছে, বাংলাদেশ খেলাফত, এবি পার্টি, এলডিপিসহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনে জোট চাইছে। এ দলগুলোর ভাষ্য, জোট না হলে জামায়াতের সঙ্গে থাকা অর্থহীন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতকে তারা অব্যাহত সমর্থন দেওয়ার পরও, স্থানীয় পর্যায়ে নির্বাচনে ছাড় না পেলে জোটে থেকে লাভ নেই।

    চাপ প্রয়োগের কৌশল কিনা
    জোট সূত্র জানিয়েছে, এনসিপি জোটের বাইরে সক্রিয়তা বাড়াচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসনে নির্বাচন করে তরুণদের এই দল। এতে নাহিদ ইসলাম জয়ী হন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হেরেছেন অল্প ব্যবধানে। লড়াই করেছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

    ঢাকার দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীনকে এবং উত্তরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সমর্থন দিয়েছে এনসিপি। দক্ষিণে জামায়াত সমর্থিত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। উত্তরে দলটির নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন মেয়র প্রার্থী হতে প্রচার শুরু করেছেন। দেশের বাকি ১১ সিটি করপোরেশনেও দল-সমর্থিত প্রার্থী ঠিক করেছে জামায়াত। শরিকদের সিটি নির্বাচনে ছাড় দিতে রাজি নয় জামায়াত। একক নির্বাচনের প্রস্তুতি নেওয়া এনসিপি এ কারণেও দূরত্ব বাড়িয়েছে।

    অন্তত আসিফ মাহমুদকে জামায়াত যেন উত্তর সিটি ছেড়ে দেয়– এ দাবি এনসিপির ছিল বলে জোট সূত্র জানিয়েছে। এতে জামায়াত রাজি হয়নি। তবে নাহিদ ইসলাম সমকালকে বলেছেন, নির্বাচন এককভাবে করবে ১১ দলের শরিকরা। কিন্তু সুষ্ঠু নির্বাচনের দাবিতে জোটবদ্ধ আন্দোলন করবে।

    এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সমকালকে বলেছেন, ১১ দলের ঐক্যের ভিত্তি হচ্ছে গণভোটে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার। বিএনপি তা করছে না বলেই নির্বাচনী ঐক্য জোটে রূপ নিয়েছে। জোটের সব দল যদি এককভাবে সিটি নির্বাচন করে তাহলে জোটের ঐক্য থাকছে না।

    সরকারের প্রতি জামায়াতের নমনীয়তায় নাখোশ শরিকরা
    দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ইস্যুতে প্রধান বিরোধী দল জামায়াত সরকারকে যথেষ্ট আক্রমণ করেনি বলে মনে করে ১১ দলের কয়েকটি শরিক। তিনটি দলের নেতারা সমকালকে বলেছেন, হরতাল-অবরোধ ডাকতে হবে– এমন কথা নেই। কিন্তু যেভাবে সরকারকে কাঠগড়ায় তোলা উচিত ছিল, তা জামায়াত করেনি। সরকারকে জবাবদিহি করতে বাধ্য করতে পারেনি। সংসদে জামায়াতের ভূমিকা নমনীয়। বাইরে বিক্ষোভ কর্মসূচির পর সংসদে জামায়াত বলছে, জ্বালানি সংকটে সরকারের দায় নেই। এতে বিরোধী দলের পরিচয় সংকট তৈরি হচ্ছে। অতীতের মতো গৃহপালিত বিরোধী দল কিনা প্রশ্ন তৈরি হচ্ছে।

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছিল জামায়াত। কিন্তু নির্বাচনের পরের দিন বিএনপির প্রার্থী বাড়ি গেলে জামায়াত প্রার্থীর সঙ্গে ফুল ও মিষ্টি বিনিময় হয়। এতেও জোটের শরিকরা রুষ্ট।

    বিভিন্ন দলের নেতারা বলছেন, জামায়াতের এসব কাজে বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকারের সঙ্গে সমঝোতা রয়েছে– এমন সন্দেহ তৈরি হচ্ছে। তাই দূরত্ব তৈরি করে দলীয়ভাবে জনভোগান্তির বিষয়ে কর্মসূচির দিকে যাচ্ছে এনসিপি। এবি পার্টিও একই পথে রয়েছে। সোমবার এনসিপির রাজনৈতিক পর্ষদে আলোচনা হয়, নভেম্বর ও ডিসেম্বরে কী কী কর্মসূচি নিয়ে রাজপথে থাকা যায়।

    তবে জামায়াতের জ্যেষ্ঠ একজন নেতা সমকালকে বলেছেন, শরিকদের আবেগ তারা বোঝেন। তবে আবেগকে প্রশ্রয় না দিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত। সরকারের সঙ্গে সমঝোতা থাকার প্রশ্ন নেই। কিন্তু জামায়াত আন্দোলন করে এমন পরিস্থিতি তৈরি করতে চায় না, যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি হয় এবং নিয়মতান্ত্রিক পালাবদলে ব্যাঘাত ঘটে। সরকারবিরোধী ভাবমূর্তি তৈরি করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে রাজপথ উত্তপ্ত করলে নিয়মতান্ত্রিক পালাবদলে ব্যাঘাত ঘটতে পারে। এর পরিণতি বর্তমানে সক্রিয় কোনো দলের জন্য ভালো হবে না।

    (সুত্র: সমকাল)

  • সার সংকট, গঙ্গা চুক্তি ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার নোটিশ বিরোধীদের

    সার সংকট, গঙ্গা চুক্তি ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার নোটিশ বিরোধীদের

    সার সংকট ও ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।

    সার সংকট নিয়ে আলোচনার জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধী জোটের পাঁচজন সংসদ সদস্য। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও একই ধারায় নোটিশ দিয়েছে বিরোধী দল। এ ছাড়া ৬৮ ধারায় আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান।

    গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় নোটিশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মীর আহমদ বিন কাশেম আরমান। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন নিয়ে একই ধারায় নোটিশ দিয়েছেন দলটির আরেক সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন।

    প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সংসদে আলোচনা। এ বিষয়ে প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমদ বিন কাশেম আরমান।

    আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের পানির নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চেয়েছে বিরোধী দল। ১৪৭ ধারায় দেওয়া নোটিশ গৃহীত হলে সংসদে এ বিষয়ে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণ করবেন স্পিকার।

    এদিকে ৬৮ ধারায় আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রয়োজনীয় সার পেতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষাপটে সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

    এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়েও সংসদে আলোচনা চেয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম। এ বিষয়ে তিনি সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

    ৬৮ ধারায় কোনো প্রস্তাব গৃহীত হলে সাধারণত সংসদে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।

  • পাঁচ এমপি সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত

    পাঁচ এমপি সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

    সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের নাম ঘোষণা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।

    মনোনীত সদস্যরা হলেন— মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

    সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।

  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

    শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

    স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

    সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।

    এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

  • দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হবে: স্বরাস্ট্রমন্ত্রী

    দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হবে: স্বরাস্ট্রমন্ত্রী

    দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হবে।

    সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খোঁজখবর নিচ্ছে।’

    তিনি বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করে আবেদনটির আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।

    শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এই মুহূর্তে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। এর বেশি এই মুহূর্তে বলা দরকার নেই।’