ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে জামায়াতের সহায়তা

প্রতিবেদন:

·

, , , , ,

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে সরেজমিনে বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো: হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ ও মোহাম্মদ মিয়া।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে লেমুয়া বাজারে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। দলটি প্রতিষ্ঠার পর থেকে মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে।’ লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

এ সময় সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা সহকারী সেক্রেটারি মো: জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন আমির মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো: সোহেল, জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।