খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হাজতির মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু গাজী (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকের দেয়া মৃত্যুসনদ অনুযায়ী, তীব্র হার্ট অ্যাটাকের কারণে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত মিন্টু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: আবদুর মান্নান গাজী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে মিন্টু গাজীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসক মো: ইরফান জানান, তীব্র ও বিস্তৃত হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর পর মিন্টু গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ