মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মির্জাগঞ্জের আন্দুয়া মাছুয়াখালী গ্রামে পানের বরজের পাশে ঘটনাস্থলে স্থানীয় লোকজন

প্রতিবেদন:

·

, , , , ,

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুথি উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো: জামাল হাওলাদারের মেয়ে ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্কুলে টেস্ট পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় যুথি। যথাসময়ে বাড়ি না ফেরায় তার মা স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন সে স্কুলে যায়নি।

যুথির বাবা জামাল হাওলাদার জানান, সকালে মমতাজ নামে এক নারী পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে যুথির লাশ দেখতে পান তিনি। পরে পুলিশে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ওসি মো: তৌহিদুজ্জামান জানান, উপজেলার ঘটকের আন্দুয়া থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হবে। পিআইবি, সিআইডি ও পুলিশ বিভাগ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ