যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ফ্যামিলি
কার্ড খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল। প্রধান
অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ
অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এসএম সালাম, উপজেলা
সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক
অ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল
ইসলাম ডবলু, পাতিবিলা ইউপি সদস্য খাইরুল ইসলাম, মনিরুল ইসলাম ও বিএনপি আব্দুল লতিফ লতা প্রমুখ।
এদিকে একই উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ফ্যামিলি
কার্ড খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন বলেন, উপজেলার সকল ইউনিয়নের
বাড়ী বাড়ী গিয়ে কর্মীরা তথ্য সংগ্রহ করবেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
