যশোরের চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেনকে ২১ দিনে বদলী করা
হয়েছে। রবিবার সকালে এক অফিস আদেশে তাকে বদলী করা হয়।
চৌগাছা থানার নয়া ওসি হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ শহীদ তিতুমীর।
তিনি বেনাপোল পোর্ট থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। চৌগাছা থানার
ওসি কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে।
এ বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেন।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর ২০২৬ ওসি কাজী বাবুল হোসেন চৌগাছা থানায়
যোগদান করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
