হরিরামপুরে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

মানিকগঞ্জের হরিরামপুরে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে ইয়ারদ্দি বেপারী (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়কের কচুয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারদ্দি বেপারী উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দানেজ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় একটি দ্রুতগতির ইজিবাইকের সাথে ভ্যান গাড়িটির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, পোস্টমর্টেম না করে লাশ নেয়ার আবেদন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ,আর