সাঘাটায় বাড়িতে পৌঁছাতে গিয়ে তরুণীকে ধর্ষণ, ২ জন গ্রেফতার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার দু’জন হলেন— সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো: আলমের ছেলে সৈকত (২৮) ও উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো: বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী এক সন্তানের জননী। শনিবার (১০ অক্টোবর) গোবিন্দগঞ্জের বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সাথে তার কথা হয়। সৈকত তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে। পরে একটি ভ্যানে করে তাকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় মুস্তাকিমও সাথে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় দুই যুবক ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ রোববার মামলা করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুরুল হোদা জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ