মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন এ লিফলেট বিতরণ করা হয়েছে।
” ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন,নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। “এই আহ্বান কে সামনে রেখে
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ঃ০০ টায় মহেশপুর কলেজ স্ট্যান্ড থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য মহেশপুর উপজেলা জামায়াত লিফলেট বিতরণ করেছে।
উক্ত জনসচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন ঝিনাইদাহ -৩ আসনের মাননীয় এমপি মোঃ মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন পলাশ।
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে আহ্বান জানিয়েছে এবং ৪-১০ অক্টোবর ২০২৬ দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন করছে। এই কার্যক্রম এর অংশ হিসেবে মহেশপুরে কলেজ স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে। এমপি মতিয়ার রহমান মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর শাখার আমির নওফেল হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি ও থানা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ, থানা কর্মপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে এই মহৎ কাজে অংশ গ্রহণ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সাধারণ মানুষ জামায়াতে ইসলামীর সচেতনতা মূলক কর্মকান্ডের প্রশংসা করেছেন। এ,আর
