কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কটকবাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন দুটি পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের মাধ্যমে তা হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর ভূমিকা পালন করছে।’ এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ