রামগড়ে দরিদ্র পরিবারের পাশে বিজিবি

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা, শিক্ষাসামগ্রী ও চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রামগড় জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম। এ সময় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড় ৪৩ বিজিবি জানায়, সহায়তার মধ্যে ছিল বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক অনুদান এবং উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সহায়তা। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য খেলাধুলার সামগ্রী এবং অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেয়া হয়।

বিজিবি আরো জানায়, দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্ত পাহারার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাও আমাদের দায়িত্ব। অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সব সময় কাজ করে যাবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলবে।’ এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ