মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে এমইপি কোম্পানির সহযোগী সম্মেলন

প্রতিবেদন:

·

, , , , ,

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি এমইপি এর সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পানির ডিলারদের নিয়ে মহেশপুরে হাই স্কুল অডিটোরিয়ামে সকাল দশটায় আড়ম্বরপূর্ণ আয়োজনে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি এম ই পি এর উদ্যোগে মহেশপুর এলাকার বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উক্ত সহযোগী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এমইপি এর উদ্যোগে আয়োজিত এই সহযোগী সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন মহেশপুর ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সেন্টু রহমান। উপস্থিত ছিলেন পরিবেশক মোঃ জাহিদুল ইসলাম। উক্ত সহযোগী সম্মেলন অনুষ্ঠানে এমিই পির (ডি এস এম) মোঃ সাইমুম ও( টিএসএম ) জনাব উজ্জ্বল বোশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহেশপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা ইলেকট্রনিক্স ব্যবসায়ের কিভাবে উন্নতি করা যায় এবং এর প্রতিবন্ধকতা কি কি আছে ,ও সমস্যা সমাধানের ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন । কোম্পানি এম ই পি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে আলোচনা ও মতামত শোনেন এবং মহেশপুরে কিভাবে ইলেকট্রনিক্স ব্যবসায়ের বিস্তার ঘটানো যায়, ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে তাদের মতামত উপস্থাপন করেন। উক্ত ইলেকট্রনিক্স কম্পানি এমইপি এর সহযোগী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহেশপুর বাজারের সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ