বিডি গ্লোবাল ডেস্ক,
নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার আহমেদ রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মদিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।
পরিবার ও স্বজনরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। সিসিটিভির ফুটেজেও এই দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি জানান, আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
