কোটচাঁদপুরে ছাত্রলীগ নেতা নাঈম খান গ্রেফতার

প্রতিবেদন:

·

, , ,


মোঃ খালেদুর রহমান
কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ নাঈম খান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাঈম খান কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার গাবতলা পাড়ার বাসিন্দা শওকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাঈম খানকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশের ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ