চৌগাছা হাসপাতালের মডেল সারাদেশে চালু করা হবে : ডা.এসএম জিয়াউদ্দীন হায়দার

প্রতিবেদন:

·

, , , , , ,


প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ এস এম জিয়া উদ্দীন হায়দার বলেছেন চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালু করা হবে। সেই সাথে দেশের প্রত্যেকটি নাগরিকের একটি করে ডিজিটাল আইডি দেওয়া হবে। যাতে করে মা-শিশু, কিশোর-কিশোরী ও বয়োবৃদ্ধরা অতি সহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসা খাতকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন। সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক ক্লিনিক স্থাপন করতে চায় । যাতে করে দেশের সকল নাগরিক হাতের নাগালে স্বাস্থ্য সেবা পেতে পারে।
বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ মতবিনিময় সভায় যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ
আশেক হাসান , চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা
ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারী এম এ রহিম, প্রমুখ ।
এ সময় চৌগাছা ১০০ শয্যা হাসপাতালের নানাদিক তুলে ধরেন ডা. ইমদাদুল হক ও ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।

Read this report in English · ইংরেজি সংস্করণ