বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিবেদন:

·

, , ,

কৃষকের

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার উত্তর হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলম ফকির উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারিয়া ঢেবার এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সৈয়দ আলম ফকির উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পাশের পাহাড় থেকে খাবারের সন্ধানে ছুটে আসা এক বন্যহাতির সামনে পড়ে যান তিনি। এ সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেন।

এদিকে গত এক সপ্তাহ ধরে বন্যহাতি খাবারের সন্ধানে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার লোকালয়ে নেমে আসছে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরির্দশক) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর হারবাং এলাকায় বন্যহাতির আক্রমণে সৈয়দ আলম ফকির নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ