বিডি গ্লোবাল ডেস্ক,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় বেনাপোলের হোটেল সানরুপে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
এতে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাশ, সাধারণ সম্পাদক নীল কমল এবং বেনাপোল পাঠবাড়ি পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবিন পাল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
