মহেশপুরে দুর্গাপূজা-২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদন:

·

, , , , ,

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানার আয়োজনে আসন্ন দূর্গা পূজা -২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল দশটায় এ উপলক্ষে মহেশপুর থানা প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন মহেশপুর থানার ওসি মোঃ আজাদ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন পলাশ, মহেশপুর আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মহেশপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ মহেশপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সরোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ