বিডি গ্লোবাল ডেস্ক,
রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপের বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল আহমেদ (১৯) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে কাউনিয়ার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা হয়।
নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে মধুপুর বাজারের মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের দোকানে কাজ করত।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, দশমী উপলক্ষে ডেকোরেটরের মালামাল খুলে নেয়া হয়। পরে বিদ্যুতের লাইনের জয়েন্ট থেকে জেনারেটরের তারের লাইন খোলার সময় শাকিল বিদ্যুতায়িত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
