ভূঞাপুরে পড়াশোনা না করেই দাঁতের চিকিৎসক, জরিমানা

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

টাঙ্গাইলের ভূঞাপুরে পড়াশোনা না করেই দাঁতের চিকিৎসা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অবৈধভাবে কেক তৈরিসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কুঠিবয়ড়া, গোবিন্দাসী ও পাথাইলকান্দী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কুঠিবয়ড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে আনোয়ার মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার সংগ্রহের দায়ে কবির স্টোরকে পাঁচ হাজার টাকা, কুকাদইর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির করায় আনন্দ বেকারিকে ১৫ হাজার টাকা ও পাথাইলকান্দী বাজারে ভুয়া ফেরদৌসী ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আসাদুজ্জামান রোমেল। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ