বিডি গ্লোবাল ডেস্ক,
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলে আনোয়ারের (৩৪) লাঠির আঘাতে বাবা আব্দুল সামাদ (৬২) নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, রাতে পারিবারিক বিষয় নিয়ে আব্দুল সামাদের সাথে তার ছেলে আনোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে আব্দুল সামাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল সামাদের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
