বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে রতন নামে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রতন বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা বাদল বেপারীর ছেলে। তিনি পেশায় সামুদ্রিক নৌ যানের চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পকেটমারের চেষ্টার অভিযোগে রতনকে আটক করতে গেলে তার সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। তারা রতনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল সামান্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যায়। আহত এএসআইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। এ,আর