যশোরের চৌগাছায় শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একীভূত শিক্ষায় প্রতিবন্ধী শিশুদের অর্থবহ অংশগ্রহণ ও সহায়তা বৃদ্ধিবিষয়ক অ্যাডভোকেসি সভা এবং ডিগনিটি কিটসের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চৌগাছা প্রাথমিক শিক্ষা ভবনে আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে, সিডিডির সহযোগিতায় এবং লিলিয়ন ফন্ডসের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
আশরাফ ফাউন্ডেশনের ফিল্ড ট্রেইনার নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশিষ কে চ্যাটার্জি।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, রশিদুল ইসলাম ও মুনতাহিনা বিলকিস, ইউআরসি ইন্সপেক্টর নাজমিন নাহার এবং আশরাফ ফাউন্ডেশনের সিবিআর কর্মকর্তা মামুনুর রশিদ বকুলসহ প্রতিবন্ধী যুবকেরা।
সভায় একীভূত শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠান শেষে ১৩ জন প্রতিবন্ধী কিশোরীদের মধ্যে ডিগনিটি কিডস্ বিতরণ করা হয়। এ,আর
চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে অ্যাডভোকেসি সভা ও ডিগনিটি কিডস্ বিতরণ
