এম এ রহিম চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ, মুনীব, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেন, ডা. ইমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন ও সাংবাদিক এম এ রহিম প্রমুখ। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
