বিডি গ্লোবাল ডেস্ক,
কুষ্টিয়ার মিরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ১০ নং খাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জোমারত আলী, জামায়াতের বহলবাড়িয়ার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নাহিদ আকবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল গফুর বলেন, আমাদের সন্তানরা দেশের ভবিষ্যৎ। তাদের উপর আমাদের বংশ, দেশ ও জাতী নির্ভর করবে। তাই তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিশুদের পড়ালেখার দিকে খেয়াল রাখতে হবে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মায়েদের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় বেশির ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
তিনি আরোও বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। এ,আর
