বিডি গ্লোবাল ডেস্ক,
মাগুরা পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিয়ার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হুজাইফা মোল্লাপাড়া গ্রামের ইমন বিশ্বাসের ছেলে ও ইছা আলী একই গ্রামের অন্তর বিশ্বাসের ছেলে।
স্বজনরা জানায়, সোমবার দুপুরে দুই শিশু মোল্লাপাড়া এলাকার বালিয়ার মাঠে খেলতে যায়। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। লাশ দু’টি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর পরিবারের নিকট লাশ দুইটি তুলে দেয়া হবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
