বিডি গ্লোবাল ডেস্ক,
ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়ান(৫৮ বিজিবি) সীমান্ত সুরক্ষার সাথে সাথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে।
গত ৩ নভেম্বর২০২৬ ইং তারিখ আনুমানিক রাত ৮:৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ান(৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির সিমানা এলাকার সীমান্ত পিলার ৫৯/২ এস হতে আনুমানিক০১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুন কোলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা হতে হাবিলদার মোঃ একলিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। আসামি বিহীন২৯০ বোতল ভারতীয় সিরাপ( wincerex syrup) আটক করা হয়।আজ ৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ
আনুমানিক ৭:৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ান(৫৮ বিজিবি এর অধীনস্থ মাধবখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিমান্ত পিলার৭১/ এম পি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আলমের আমবাগানের মধ্য হতে নায়েক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। আসামি বিহীন ভারতীয় ১০০১ পিস ভায়াগ্রা আটক করা হয়। সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড ( ৫৮বিজিবি)তথা মহেশপুর ব্যাটেলিয়ান মহেশপুর সীমান্তে মাদক, চোরা চালান, অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। মহেশপুরের স্থানীয় মানুষ মহেশপুর ব্যাটেলিয়ানের প্রতিনিয়ত এ ধরনের মাদকবিরোধী অভিযানের প্রশংসা করছে। এ,আর
