মহেশপুরে মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত।

প্রতিবেদন:

·

, , , , ,

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বদিয়ার রহমান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদি গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাগ্রাম এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক আফ্রিদি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিসপাড়া এলাকার মকবুল ক্যাশিয়ারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মোটরসাইকেল ও পাখিভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক বদিয়ার রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্হলেই তিনি মারা যান। প্রাথমিকভাবে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর থানার এসআই জাহিদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মোটরসাইকেল চালক আফ্রিদিকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ