বড়াইগ্রামে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

নাটোরের বড়াইগ্রামে ডোবা থেকে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মুনসুর আলীর মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাকপ্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শিশুটিসহ তার মা রহিমা বেগম এক যুবকের সাথে পাতিল বাবার মাজার সংলগ্ন বাঁশ বাগানে ডোবার পাশে রাত্রিযাপন করেন। সকালে রাস্তায় এসে লোকজনকে তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না বলে জানান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদগ্রামের শামসুল ইসলাম বলেন, শিশুটির পেটে কোনো পানি ছিল না। আমরা চাপ দিয়ে দেখেছি। রাতে হয়তো অনৈতিক কোনো কাজের জন্য শিশুটিকে নিয়ে তার মা এখানে এসেছিল। এ সময় কান্নাকাটি করায় তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আমাদের ধারণা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ