পানছড়িতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রতিবেদন:

·

, , , , ,

খাগড়াছড়ির পানছড়িতে অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচির আওতায় ২০৫ জন পাহাড়ি নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ সনখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকায় এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো: আব্দুল মতিনের নেতৃত্বে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকেশ ত্রিপুরা ও নিথি চাকমা।

ক্যাম্পেইনে স্থানীয় ২০৫ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশু ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ