ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদন:

·

, , , , ,

ঢাকা কলেজের উত্তর ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত রাত ১২টার দিকে ককটেল বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় ‘ছাত্রলীগের অস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের অবস্থান থেকে সামান্য দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা আমি এখনো কিছু জানিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

Read this report in English · ইংরেজি সংস্করণ