হজ পালনে আগ্রহী শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুযোগ

প্রতিবেদন:

·

,

যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী তাদের কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তির লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত কাগজপত্র আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী তাদের কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তির লক্ষ্যে নির্ধারিত কাগজপত্র সংযুক্ত ও ফরম পূরণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রাস্টের সচিব বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

এ বিষয়ে হজ পালনে আগ্রহী শিক্ষক-কর্মচারিদেরকে কল্যাণ ট্রাস্ট অফিসের ১৪০৮ নং কক্ষে যথাসময়ের মধ্যে আবেদনপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে- সচিব বরাবর নির্ধারিত ফরমে দরখাস্ত, আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির প্রত্যয়নপত্র, ট্রাভেল এজেন্সিতে টাকা জমা প্রদানের রশিদের ফটোকপি, হজ-২০২৭-এর চূড়ান্ত নিবন্ধনের ফটোকপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, আবেদনকারীর হালনাগাদ ও সচল ব্যাংক হিসাবের বিবরণী,

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে আবেদন জমার রিসিট কপি।