চৌগাছায় ৫৩৪০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিবেদন:

·

, , , , ,

যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বীজ ওসার বিতরণের উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে এ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৫ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫২০০ জনকে ১ কেজি করে সরিষার বীজ ও ১৪০ জনকে ১ কেজি করে মসূর বীজ দেওয়া হবে। মসূর ও সরিষার আবাদ করার জন্য কৃষক প্রতি ১০ কেজি ডিএপি, ৫ কেজি করে এমওপি দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, সরিষা ও মসুর আবদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ