চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভাংবাড়িয়া বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি দল মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাংবাড়িয়া বাজারের আলী প্রামাণিকের চায়ের দোকানে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশব্যাপী আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ওই বৈঠকে এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন— চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫)।
এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
