গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত ২, গাড়ি ভাঙচুর

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। হামলায় এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

ওসি আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট ঘাট চরপাড়া এলাকায় নিয়মিত ডিউটি পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মো: ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।

তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ