চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহের হোসেন টিটু (৪৬)।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় শাহরাস্তি মডেল থানার এসআই শেখ রায়হানুল ইসলাম, এসআই শমসেদ হোসেন ও এএসআই স্বপন দাশসহ পুলিশের একটি দল কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
