গাংনী ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির সাড়ে ৪ কোটি টাকার মালামাল জব্দ

প্রতিবেদন:

·

, , , , ,

মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে চার কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। একই সময়ে গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ ও আটক করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, নয় হাজার ২৫০ কেজি সার এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১ দশমিক ৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের এক লাখ ৩০ হাজার ৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে গত ১৮ নভেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বিজিবি। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের তথ্যও উপস্থাপন করা হয়েছে। এ রিজিয়ন থেকে একই সময়ের মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করা হয়েছে। এ সময় সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালও উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ছয় রাউন্ড গুলি, বিদেশী মদ, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা, ক্রিস্টাল মেথ (আইস), নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা এবং সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি’র পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দশে সুরক্ষিত থাকবে। সীমান্ত সুরক্ষা র্কাযক্রমে সাংবাদিক সমাজের সহযোগিতা ও গঠনমূলক ভূমকিা বজিবিকে অনুপ্রাণিত করে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।