রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাঞ্চনগামী পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিলসহ শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) গ্রেফতার আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক থেকে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকা থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা রাজশাহী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দেয়ার সময় পুলিশ কাঞ্চনগামী পাথরবোঝাই একটি ট্রাককে থামানোর জন্য সংকেত দেয়। এ সময় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে ট্রাকটি থামায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ওসি এএইচএম সালাউদ্দিন জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলীকে (৩৫) গ্রেফতার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ