মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

প্রতিবেদন:

·

, , , , ,

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে কৃষকের সারের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল বেলা মহেশপুর উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে জেতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে নূর হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মন্ডলের ছেলে মইদুল ইসলামের সঙ্গে কৃষকের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানাপুলিশ সূত্রে জানা গেছে।

কৃষকদের জন্য বরাদ্দকৃত সারের কার্ড নিয়ে সংঘর্ষের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ