মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ১৮৪ জনের মাঝে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’, তেজগাঁও, ঢাকা থেকে প্রাপ্ত শাড়ি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রভাষক মোঃ মতিয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার এবং মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
