পাবনার মালঞ্চিতে একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ব্রিজের কাছে সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, ‘বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ। ’
তিনি বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ’ এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
